প্রকাশিত: Mon, Jan 1, 2024 5:19 PM আপডেট: Fri, Jun 5, 2026 9:23 AM
[১]নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত:আইজিপি
মোস্তাফিজার বাবলু, রংপুর: [২] সোমবার রংপুর নগরীর বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ।
[৩] আইজিপি বলেন, নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার মতো সামর্থ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এ ছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় মাঠে থাকবে।
[৪] ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। কেউ যদি ভোটারদের কেন্দ্রে যেতে বা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
[৫] সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে আইজিপি রংপুর পুলিশ অফিসার্স মেসে বিভাগের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।
[৬] এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী